AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে আইনজীবি বারে হামলা, আহত-২



মৌলভীবাজারে আইনজীবি বারে হামলা, আহত-২

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির বারে হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে দুই জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সুজন খান নামের এক ব্যক্তিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবি সমিতির ৩ নম্বর ভবনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনকে অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে এসে একপর্যায়ে জেলা আইনজীবী ভবনের ভেতরে ঝগড়ায় লিপ্ত হয়।

এসময় জমসেদ, সাকের ও তারেক খানসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল, সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে।

এ বিষয়ে জসিম খান জানান, আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন সুজন খান। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক জানান, বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবিদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সমাজ/ওজি

Link copied!