AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেতা আইয়ুব আলী খান বহিষ্কার



রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেতা আইয়ুব আলী খান বহিষ্কার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস দলীয় প্যাডে পাঁচ নেতার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানান।

আদেশে বলা হয়, দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে আইয়ুব আলী খান ও তার পরিবারের বিভিন্ন কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি দৌলতদিয়া এলাকায় একটি ভাঙারির দোকান থেকে ভূমি অফিসের চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তিনি। আইয়ুব আলী খান নিশ্চিত করেন, দোকানটি তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। পুলিশ অভিযান চালিয়ে ওই দোকান থেকে পানির মোটরসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং একজনকে আটক করে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, চুরির ঘটনায় অফিসের দরজা-জানালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে বেশ কয়েকটি সরকারি সম্পদ শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিএনপির স্থানীয় নেতারা বিষয়টিকে দলের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আইয়ুব আলী খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিদ্ধান্ত অনুযায়ী, ৬ জুন থেকে আইয়ুব আলী খান বিএনপির কোনো পর্যায়ের সদস্য হিসেবে বিবেচিত হবেন না এবং দলের কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!