AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত



ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশ, আনন্দ-উচ্ছ্বাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু বকর সিদ্দিকী লেবু এবং সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান টিটু বিজয়ী হয়েছেন।

শনিবার (৬ জুন) রাত ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সভাপতি পদে আনারস প্রতীকে আবু বকর সিদ্দিকী লেবু ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতীকে মো. কামরুজ্জামান টিটু ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ৩১৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আরিফ হোসেন ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন— আরিফুল ইসলাম, মুহাম্মদ আলমগীর কবির, মীর আমিরুল মোমেন শাকিল, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, মো. ফজলুল হক, মো. মহির ও হোসেন আলী।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সদস্যরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট চলাকালে কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেছে।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী বলেন, “আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী কেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রচারণা, ভোটারদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো নির্বাচন ছিল প্রাণবন্ত। স্থানীয় ব্যবসায়ীদের মতে, ধনবাড়ী বাজারে এত বড় পরিসরের নির্বাচন আগে দেখা যায়নি।

ফলাফল ঘোষণার পর ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!