AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যতিক্রমী উদ্যোগ



ডেঙ্গু প্রতিরোধে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মাঠপর্যায়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্থানে পরিদর্শন চালিয়ে মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. মাইদুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব, মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল আব্দুল্লাহ, ডা. মাইদুল ইসলাম তুহিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগও অব্যাহত থাকবে।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!