AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরের সীমান্তে পুশ ইনের চেষ্টা; বিজিবি ও স্থানীয়দের প্রতিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৩:৫২ পিএম, ১৬ জুন, ২০২৬

জামালপুরের সীমান্তে  পুশ ইনের চেষ্টা; বিজিবি ও স্থানীয়দের প্রতিহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় একজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার রাতে উপজেলার ঝাউডাংগা বিওপির ১০৭৮ পিলারের কাছে এই পুশ ইন চেস্টার ঘটনা ঘটে। এ সময় বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে।

বিজিবি ও স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূণ্যরেখা থেকে ৩৫ বছরের এক ব্যাক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে ওই শূণ্য রেখায় পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে ওই ব্যাক্তি আন্তর্জাতিক শূণ্য রেখায় অবস্থান করছে।

স্থানীয়  মকবুল হোসেন বলেন, এক যুবক বাংলাদেশে ঢুকার চেষ্টা করলে বিজিবি ও আমরা বাধা দেই।  প্রথমে  নিজেকে বাংলাদেশী দাবী করলেও কোন ঠিকানা বলতে পারেনি। পরে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ কৌশলে করে এখন দুর্গম পাহাড়ী অঞ্চল দিয়ে পুশ ইনের চেষ্টা করছে। রাতে একজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই ব্যাক্তি শূণ্যরেখায় অবস্থান করছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!