কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সকল সামাজিক অপরাধ নির্মূলের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের উদ্যোগে মুরাদনগর উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ স্থানীয় আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কঠোর অবস্থানই পারে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠন করতে।
অনুষ্ঠানে কওমি ওলামা পরিষদের সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

