AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত



নীলফামারীর ডিমলায় বজ্রপাতে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে রবিউল আলম(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন)গোধূলি বেলায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এসময় রবিউলের স্ত্রী আরফিনা আক্তার(৩৭) আহত হন।

স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার সময় বাড়ির পাশের ক্ষেত থেকে শুকনো ভুট্টার গাছ নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ও তার স্ত্রী।হঠাৎ তীব্র ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়ে রবিউলের শরিরে পরলে তার পিঠ ঝলসে যায়।

স্থানীয়রা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একি ঘটনায় নিহত রবিউলের স্ত্রী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নাউতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবু বলেন, বজ্রপাতে রবিউল নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। ডিমলা থানার ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!