AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীর সমস্যা ও চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে ইউএনও সাথী



ধনবাড়ীর সমস্যা ও চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে ইউএনও সাথী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার নাগরিকদের নানাবিধ সমস্যা এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী। ধনবাড়ী উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি এসব কার্যক্রম শুরু করেন।

এতে উপজেলা ও পৌরসভা এলাকার বাসিন্দারা তাঁকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরাও তাঁদের এলাকায় গিয়ে পরিস্থিতি পরিদর্শনের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পেয়ে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয়রা বলেন, এ ধরনের স্বচ্ছতা ও তদারকি আগে থেকেই নিশ্চিত করা গেলে উপজেলার অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তারা এই উদ্যোগকে স্বাগত জানান।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, “পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা এবং চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। নাগরিকদের সমস্যার কথা শুনে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। নাগরিক সেবায় উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!