AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত



পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামে ধান ব্যবসায়ীর ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশের তথ্যে জানা যায়, নিহত রমজান আলী উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের পুত্র। তিনি ধানের মৌসুমী ব্যবসার পাশাপাশি জমি মাপজোখের পেশায় নিয়োজিত ছিলেন।

পত্নীতলা থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকালে ধান বিক্রয় করার জন্য মধইল বাজারে গিয়েছিলেন রমজান আলী। কাজ শেষ করে অটোচার্জার যোগে দুপুরে বাড়ি ফিরছিলেন।

এসময় তিনি নজিপুর-সাপাহার আঞ্চলিক মহাসড়কের পেজাপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম পড়ে যায়।

পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍‍`খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। আইনি পদক্ষেপ গ্রহণের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!