AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে মোটরসাইকেল শিখতে গিয়ে প্রাণ গেল মামা ও ভাগ্নির



চাঁদপুরে মোটরসাইকেল শিখতে গিয়ে প্রাণ গেল মামা ও ভাগ্নির

মামা রাব্বির কাছে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে অকালে প্রাণ ঝরে গেল ভাগ্নি ঈশা মনির। চাঁদপুরের মতলব সেতুর এপ্রোচ সড়কে সওজ-এর একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নি দুজনেরই মৃত্যু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে ঘটা এই দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঈশা মনি ঢাকা থেকে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ভাগ্নির আগ্রহ দেখে মামা রাব্বি (২৩) তাকে বাইক চালানো শেখাতে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে মতলব সেতুর উত্তর পাশে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) একটি গাড়ির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড গতির আঘাতে বাইকসহ দুজনই ছিটকে পড়েন রাস্তায়।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঈশা মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ঢামেকে নেওয়ার পথেই ঈশা মনির নিথর দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে, তিনি বর্তমানে কলাদীতে বসবাস করতেন। অন্যদিকে, ঈশা মনির পরিবার দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে। সে ঢাকায় একটি প্রাইভেট স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার বাবা জুয়েল মিয়া সচিবালয়ে কর্মরত একজন কর্মকর্তা।

​মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!