AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার



রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুল আলোচিত চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ সদস্যরা।

বুধবার বেলা ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ৩ জুন বুধবার সকাল সাড়ে ৯ টার দিক র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নলকা সৈয়দ স্প্রিং মিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আসামি মো. শান্ত ( ২৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামি হলেন, রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে মো. শান্ত (২৫)।র‍্যাব আরও জানায়, মামলার এজাহারের বর্ণনা মতে, গত ২৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ভুক্তভোগী শিশুকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান একই এলাকার মো. শান্ত (২৫)। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৩ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)–এর ৯(১) ধারায় রুজু করা হয়।

গ্রেপ্তার  আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!