AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৯:৩৯ পিএম, ২ জুন, ২০২৬

জামালপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরে মানসিক ভারসাম্যহীন শাহ জামাল (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকার দাঁতভাঙ্গা ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ জামাল মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মো: হারেজ আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজরাবাড়ি পৌরসভা এলাকার দাঁতভাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি মাটির রাস্তার ওপর অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে অবহিত করে। পরে পিবিআই মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে, প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরে পিবিআইয়ের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার যাচাইয়ের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!