AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে পানিতে পড়ে দুই শিশু-বৃদ্ধের মৃত্যু



সুন্দরগঞ্জে পানিতে পড়ে  দুই শিশু-বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে দুই শিশু এবং তিস্তা নদীর পানিতে গাছ চাপায় পড়ে ডুবে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন পূর্ব বেলকা মাঝিপাড়া গ্রামের  নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬), বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রান (৫) ও কালিরখামার গ্রামের ফরিজল মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক মিয়া (৫৫)।

পরিবার ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, সোমবার বিকালে স্থানীয় সবির মিয়ার পুকুর পাড়ের ওপর জামগাছের  জাম কুড়াতে গিয়ে সৃজন ও বৃন্দা রানী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাদেরকে পাওয়া যাচ্ছিল না।

এক পর্যায় বিকালে পুকুরের তাদের লাশ ভেসে উঠে। পরে পরিবারের লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের উত্তর কালিরখামর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া বিকালে তিস্তার পাড়ে মাছ ধরতে যায়। এ সময় তিস্তার পাড়ে ভাঙনের মুখে দাড়িয়ে থাকা একটি কাঁঠাল গাছ তার গায়ের উপর পড়ে যায়। সে কাঁঠাল গাছের চাপায় তিস্তার পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।

থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, তিন জনের মৃত্যু নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!