AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



শ্রীপুরে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সোনাতুন্দী ফুটবল একাদশ ২-১ গোলে দ্বারিয়াপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ঈদ-পরবর্তী সময়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ কারণে বন্ধ থাকা সোনাতুন্দী ও দ্বারিয়াপুর দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ফাইনাল পুনরায় অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলার শুরু থেকে বিরতি পর্যন্ত এবং দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় উভয় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা অনুষ্ঠিত হয়। হাজারো ফুটবলপ্রেমী দর্শক এবং আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স উপভোগ করেন।

তবে ম্যাচের শেষদিকে দ্বারিয়াপুর দলের ডি-বক্সে সোনাতুন্দী দলের এক খেলোয়াড় ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দ্বারিয়াপুর দলের খেলোয়াড়রা আপত্তি জানিয়ে মাঠ ত্যাগ করেন। পরে আয়োজক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পেনাল্টি গোলের মাধ্যমে সোনাতুন্দী ফুটবল একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি কাজী হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম এবং শামসুজ্জামান শিমুল।

সমিতির সাংগঠনিক সম্পাদক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!