AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সোনারগাঁয়ে বিএনপি নেতাকে শোকজ



প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সোনারগাঁয়ে বিএনপি নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

রবিবার (৩১মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সোমবার, ১ জুন গণমাধ্যমে পাঠানো হয়।

জানা গেছে, গত ৩০ মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম বিডিআর বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর বয়স অল্প, বুদ্ধি এখনো পাকেনি। ওনার একজন উপদেষ্টা দরকার।”

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দায়িত্বশীল রাজনৈতিক পদে থেকে এমন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বলে অভিহিত করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।

এরপর সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি আচরণের অভিযোগে গত ৩১ মে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রফিকুল ইসলাম বিডিআরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সম্প্রতি প্রকাশ্যে দেওয়া রফিকুল ইসলাম বিডিআরের বক্তব্য দলীয় আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।

তাই তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জেলা বিএনপির কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!