AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার



জীবননগরে মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার  (৩১ মে) দিবাগত রাতে জীবননগর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জের হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), একই গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫) এবং কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোজেয়ার চৌধুরীর ছেলে মিন্টু (৪২)। মিন্টুকে জীবননগর হাসপাতালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!