AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় গরু চুরি হওয়ায় যুবকের আত্বহত্যা



চুয়াডাঙ্গায় গরু চুরি হওয়ায় যুবকের আত্বহত্যা

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।

রোববার সকালের দিকে দর্শনা  পৌর এলাকার শ্যামপুর গ্রামের কবরস্থান সংলগ্ন বাঁশবাগান থেকে  মরদেহ উদ্ধার করে শনাক্ত করা হয়। হাবিবুর দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে। হাবিবুর দীর্ঘদিন ধরে মামার বাড়িতে থাকতেন।

হাবিবুর রহমানের মামা মঞ্জু ও মন্টু বলেন, স্বেচ্ছায় আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কিছুদিন আগে তার একটা গরু চুরি হয়ে যায়। এ বিষয়ে সে হতাশ ছিল এবং সে অর্থ সংকটে ভুগছিলেন। মানসিকভাবে সে চাপে ছিল। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!