AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না: মির্জা ফখরুল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০২:৪৫ পিএম, ২৯ মে, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে স্থাপিত এ কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

পরে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না। এখানে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।”

প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!