মাদারীপুরের শিবচরে সামাজিক সংগঠন ‘শিবচর এন্ড ইয়ুথ’-এর উদ্যোগে ইসলামী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ মে) বিকেল শিবচর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
জানা গেছে, সেবামুলক সামাজিক সংগঠন শিবচর এন্ড ইয়ুথ এর উদ্যোগে উপজেলাব্যাপী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৪ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআন, হামদ-নাত, বাংলা ও ইংরেজি বক্তৃতা এই ৪ টি বিভাগে ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত ৫০ জন শিক্ষার্থী মূল প্রতিযোগিতায় অংশ নেয়। ৪ টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১২ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হামদ/না`ত বিভাগে প্রথম স্থান অর্জন করে হালিমা খাতুন মহিলা মাদরাসার শিক্ষার্থী শেখ তাহসিনাহ, হিফজুল কুরআন বিভাগে জামিয়া মাদানিয়া দারুল উলুম কওমী মাদরাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ এনামুল হক, বাংলা বক্তৃতায় ইসলামীয়া ফোরকানিয়া মাদরাসার শিক্ষার্থী মো.ইয়াকুব আলী এবং ইংরেজি বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা জান্নাত মারিয়াম।
শিবচর এন্ড ইয়ুথের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরিয়ত উল্লাহ (র.) এর সপ্তম পুরুষ পীর সাহেব হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
সংগঠনের পরিচালক সোহেল রানা বলেন, সোহেল রানা বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামী প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, সংস্কৃতি ও মেধার বিকাশ ঘটবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

