শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আওতাধীন নালিতাবাড়ী উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা-নালিতাবাড়ী রুটে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে তিন বছর মেয়াদি (২০২৬-২৮) এ কমিটি গঠন করা হয়।
রোববার (২৪ মে) শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি মোঃ হাবিবুর রহমান লিটন, কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম তালুকদার রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রঞ্জিত সাহা ও মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান, সহ-সম্পাদক আফরোজুল মোবিন, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্ত টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক অভিজিৎ সাহা সৌরভ, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল হাসান রিপন, দপ্তর সম্পাদক মোঃ আসলাম মিয়া, প্রচার সম্পাদক শাহাদত হোসেন সোহেল এবং কার্যকরী সদস্য রকুনুজ্জামান রুবেল।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফারুক চৌধুরী। এছাড়াও উপদেষ্টা হিসেবে মোঃ আনোয়ার হোসেন (ভিপি) এবং মোঃ মিজানুর রহমান (চেয়ারম্যান) কে রাখা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

