AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে স্বর্ণালঙ্কার উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার



মৌলভীবাজারে স্বর্ণালঙ্কার উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য  গ্রেফতার

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর (৪২) এবং আকমল হোসেন (৩৯) কে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।  শনিবার (২৩ মে) জেলা পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।  

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব ছিরামপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে এবং আকমল হোসেন একই উপজেলার চান্দাই গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে। গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর দীর্ঘ ১৫ বছরের অধিক সময় বিভিন্ন ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় কারাভোগ করেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান এবং কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের।

পুলিশ জানায়, গত ১৭ মে বিকেল সাড়ে ৫টায় ভিকটিম তার সন্তানসহ অটোরিক্সাযোগে বাসায় ফেরার পথে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাল রঙের মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী অটোরিক্সার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের  চেইন, যার মূল্য প্র্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সিলেট  জেলা ও মহানগর এলাকায় টানা তিন দিন অভিযান পরিচালনা করা হয়। গত ২১ মে সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা  থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আকমল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

থানা সুত্রে আরো জানা গেছে আন্তঃজেলা এই ছিনতাইকারী চক্রটি  মোটরসাইকেলযোগে সিলেট মহানগর এলাকা থেকে মৌলভীবাজার  জেলার বিভিন্ন স্থানে এসে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান বুঝে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।

মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় এ চক্রের সক্রিয়তা ছিল। এছাড়া গত ১০ জুন মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত অনুরূপ একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে এই অভিযান পরিচালনা করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!