সম্প্রতি ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় `রামিসার জন্য এলিজি` শিরোনামে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত উপজেলার সাংস্কৃতিক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা`র ৫০৩তম সাপ্তাহিক আসরে এ আয়োজন করা হয়।
আড্ডার শুরুতেই `রামিসার জন্য এলিজি` নামে প্রকাশিত `ভাঁজপত্র`র মোড়ক উন্মোচন করা হয়। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আসরে মধ্যমণি ছিলেন কবি মো. জহিরুল হক খান। আলোচক ছিলেন লোকসংস্কৃতি গবেষক রাখাল বিশ্বাস, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কবি মির্জা রফিকুল হাসান, সাংবাদিক মামুনুর রশিদ মামুন ও আবুল কাশেম আকন্দ।
আসরে রামিসাকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন, কবি মাহবুবা খান দীপান্বিতা, কবি অধীন ওয়াদুদ মস্তান, কবি খাঁন কাশেম ও কবি হোসেন আরমান।
আসরে উপস্থিত কবি ও সংস্কৃতি কর্মীরা শিশু রামিসার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সাথে সমাজে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

