AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আওলাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:৩২ পিএম, ১৩ জুন, ২০২৬

চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আওলাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আসন্ন ১৩ নম্বর তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেনের পক্ষে ১ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন মাঠে তন্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক খান প্যারিসের সঞ্চালনায় এবং তন্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আওলাদ হোসেন উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, “অতীতে জনগণের সেবায় কাজ করেছি। পুনরায় নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”

অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অংশগ্রহণকারী বক্তারা উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা আগামী নির্বাচনে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্ব দেন।

শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তন্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মো. আওলাদ হোসেন ২০০৩ সাল থেকে দীর্ঘ ৯ বছর তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের সেবা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকরা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সুরুজ মোল্লা, শহীদ জিয়া স্মৃতি সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কাজী মো. দেলোয়ার হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদ দেওয়ান, সহ-সভাপতি মো. স্বাধীন মোড়ল, তন্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক খান প্যারিস, সমাজসেবক হাজী নুরুজ্জামান বেপারী, মো. মালেক মোল্লা, তন্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, তন্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল, তন্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিফাত হোসেন অভি, তন্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সায়মন, তন্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আলিম শিকদার, জয়নাল বেপারী, আবুল মোল্লা, পাড়াগাঁও থেকে আগত মো. মনির খান, মো. ইলিয়াস, মো. জসিম, মো. নাহিদ, মো. পলাশ, সিংপাড়া ১ নম্বর ওয়ার্ডের মো. নাদিম, মো. আশিক, মো. রবিন প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রীনগর উপজেলার ১৩ নম্বর তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!