AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন চেয়ে রাজশাহীতে মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:০৩ পিএম, ২৩ মে, ২০২৬

গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন চেয়ে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে গুম প্রতিরোধ আইন পাস ও গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। শনিবার (২৩ মে) নগরীর অলোকার মোড় চেম্বার ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, গুমের শিকার পরিবারগুলো আজও আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। তারা গুম প্রতিরোধ আইন দ্রুত পাস, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত, ব্যাংক হিসাব ও সম্পত্তির অধিকার প্রদান এবং গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মানবাধিকার সুরক্ষা ও বিচারহীনতা বন্ধে কার্যকর ও স্বচ্ছ আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!