AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় থানায় মামলা



জামালপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় থানায় মামলা

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহীম (৪০) বেশ কিছুদিন ধরে কিশোরীর পরিবারের মোবাইল নম্বরে ফোন করে তাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ভয়ে মেয়েটি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি।

বৃহস্পতিবার বিকেলে কিশোরী অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম তাকে জোরপূর্বক বাড়ির ভেতরে নিয়ে যায়। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর আগেই অভিযুক্ত ইব্রাহীম কৌশলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় কিশোরীর পরিবার সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!