AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চৌগাছায় জামিরা খালপাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:৪৩ পিএম, ২২ মে, ২০২৬

চৌগাছায় জামিরা খালপাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

যশোরের চৌগাছার জামিরা খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে শ্রীশ্রী জামিরা কালীমন্দিরের উত্তর পাশের খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা (মিত্রপাড়া) গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি খালপাড়ে তাল কাটতে গাছে ওঠেন। এ সময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে তিনি নিচে নেমে যান। পরে সেখানে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!