AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনগর ও কমলগঞ্জে পৃথক বজ্রপাতে কৃষক-শ্রমিক নিহত



রাজনগর ও কমলগঞ্জে পৃথক বজ্রপাতে কৃষক-শ্রমিক নিহত

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে দুপুরের মধ্যে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত হন তালেব মিয়া (৪০)। তিনি ভোলানগর গ্রামের আইয়ূব মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে মারা যান চা-শ্রমিক স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা-বাগানের বেমারি টিলার বাসিন্দা। জানা যায়, রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। এর মধ্যেই পৃথক দুটি স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!