AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি আটক



ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি আ. রহিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (২২ মে) সকালে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নিঈম উল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত চালক আমিনুল ইসলামকে (৪৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আমিনুল ইসলাম গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

র‍্যাব জানায়, ঘটনার দিন দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তাঁর গলার একটি রগ কেটে যায়। পরে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় তাঁর হাতেও ছুরিকাঘাত করা হয়।

চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১১। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলার কামালদি এলাকার নাসির উদ্দিনের ছেলে আ. রহিমকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!