AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন



রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে শহরের ঝুমুর চত্বরে  ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ও সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি বায়েজিদ পাটোয়ারী, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহবায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন,  নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসকল ঘটনার শুধু আজকের নয় এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকেও এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়! সরকার আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং সরকার কার্ড দেওয়ার কথা বলেছে। ঘরের বাহিরে গেলে নারীরা নিরাপত্তা পাচ্ছে না, আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি।

তারা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনা গুলো ঘটে যাচ্ছে কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। ধর্ষকদের নামে মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে কিন্তু যে শাস্তিটা নিশ্চিত করবে তা হচ্ছে না। এ বিচারহীনতা মূলত এই ধর্ষণের পেছনে মূল কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শকদের যারা চিহ্নিত হয়েছে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!