AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



মিরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্যারী সুন্দরী মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এ সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, হুমায়ুন কবির, মশিউর রহমান, নাহিদ আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়ে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!