AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৬:১৪ পিএম, ২১ মে, ২০২৬

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে)  দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

এসময় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পৃর্ব বাগপাড়া ও বনিকপাড়ায় খাদিজা ও আলমগীরের  ২টি বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, তিতাস গ্যাস নরসিংদীর(ব্যবস্থাপক)প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল ( বিক্রয়) আব্দুল্লাহ আল মামুন। জরুরি গ্যাস ঘোড়াশাল (ব্যবস্থাপক) প্রকৌশলী এস এম ফজলুল হক।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!