AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সরকার যতদিন চাইবে, ততদিন মাঠে থেকে কাজ করে যাবে সেনাবাহিনী’


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
০৪:৩০ পিএম, ২১ মে, ২০২৬

‘সরকার যতদিন চাইবে, ততদিন মাঠে থেকে কাজ করে যাবে সেনাবাহিনী’

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সরকার যতদিন সেনাবাহিনীকে প্রয়োজন মনে করবে, ততদিন সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে যাবেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং বর্তমানে দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে অনেক সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও পুরোপুরি প্রত্যাহার এখনো সম্পন্ন হয়নি।

তিনি আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই সবাই ব্যারাকে ফিরে যেতে পারবেন। তবে দেশের প্রয়োজনে ভবিষ্যতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সেনাবাহিনীকে কাজ করতে হতে পারে।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বর্তমানে জ্বালানি ডিপোগুলোতেও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া সময় ও প্রয়োজন অনুযায়ী সরকারকে সহায়তায় সেনাবাহিনী মাঠে কাজ চালিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের যে প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণগুলো করে যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যে পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে সেগুলো আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। এজন্য ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ফায়ারিং সেভাবে করতে পারিনি। এখন ফায়ারিং কমপ্রেশন হলো। আমি রেজাল্ট দেখলাম, দক্ষতা দেখলাম, আমি অত্যন্ত আশান্বিত যে এতদিন ফিল্ডে থাকার পরেও আমাদের ফায়ারিং সক্ষমতা কমেনি।

এটা একটা ভালো লক্ষণ। আমাদের আস্তে আস্তে ট্রেনিং ইভেন্টগুলো শুরু করতে হবে। আমাদের যে কাজ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা সেগুলো আমরা শুরু করছি।

পরে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!