AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, নিহত ১



রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, নিহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে উত্তপ্ত বিটুমিন বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়ারা খাতুন (৫০) উপজেলার দাদপুর সাহেবগঞ্জ মহ্যৎপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী সড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল বিটুমিনবোঝাই একটি ট্রাক। আন্ডার ব্রিজের মূল পথ ব্যবহার না করে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় রাস্তার পাশে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!