AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ পরিচালনা কমিটি নির্বাচন নিয়ে আদালতে মামলা



লক্ষ্মীপুরে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ পরিচালনা কমিটি নির্বাচন নিয়ে আদালতে মামলা

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কফিল উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

মামলার বাদী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান। তিনি বর্তমান গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মামলায় অভিযোগ করা হয়, কোনো নির্বাচনী তফসিল ঘোষণা ছাড়াই গত ১ এপ্রিল শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন দেখিয়ে কাগজপত্র তৈরি করা হয়। পরে ১২ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো এক চিঠিতে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে পরে আবার ১১ মে নতুন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। সেখানে আগামী ২০ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একই পদে একবার নির্বাচন সম্পন্ন দেখিয়ে পরে আবার তফসিল ঘোষণায় পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি বাদীপক্ষের।

এছাড়া মামলায় আরও বলা হয়, প্রার্থী তালিকায় এমন একজন শিক্ষককে রাখা হয়েছে, যার চাকরির মেয়াদ শেষ হতে অল্প সময় বাকি। তাই তিনি গভর্নিং বডির পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের যোগ্য নন।

বাদীপক্ষ আদালতের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো চিঠি ও প্রকাশিত তফসিলকে বেআইনি ও অকার্যকর ঘোষণার আবেদন জানিয়েছেন।  এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ মে ২০২৬ তারিখের এক চিঠিতে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোহাম্মদ মনির হোসেনকে মনোনয়ন দেওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!