AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপিত



মান্দায়  কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপিত

নওগাঁর মান্দা উপজেলার আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে (রবিবার) কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র, রাজশাহীর সহযোগিতায় এবং মসিদপুর শিক্ষা উন্নয়ন পাঠাগার ও আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করেই শিক্ষার্থী, সুধী ও আলোচকদের পরিবেশিত গান, কবিতা ও প্রাণবন্ত আলোচনায় পুরো অনুষ্ঠানস্থল নজরুলময় হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মাঝে কবি নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র, রাজশাহীর সাধারণ সম্পাদক, কবি ও গীতিকার সানারুল ইসলাম বাহার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই গবেষণা কেন্দ্রের অর্থ সম্পাদক মোস্তফা আল মারুফ, বালাতৈড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশিদ এবং বাংলাদেশ বেতার রাজশাহীর নিয়মিত সংগীত শিল্পী নুরুল ইসলাম।

অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্য, জীবন ও দর্শনের ওপর সামগ্রিক আলোচনা উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষক ও আমন্ত্রিত আলোচক।
আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চমৎকার এই আয়োজনটি সফল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা সার্বিক সহযোগিতায় যে শ্রম ও সময় দিয়েছেন, তা সত্যি প্রশংসনীয় বলে জানান আমন্ত্রিত অতিথিরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!