AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ভূমি সেবা মেলার উদ্বোধন



সরিষাবাড়ীতে ভূমি সেবা মেলার উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব‍্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে জামালপুর সরিষাবাড়ীতে ভৃমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে তিনদিন ব‍্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীজ আফরোজা আফসানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, পৌর বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কানুনগো আ ন ম ফরিদ উদ্দিন নিয়াজী । এ সময় উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা এবং কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!