AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতে মাদকবিরোধী অভিযানে এমপি হানজালা, স্বামী-স্ত্রীসহ আটক ৩



রাতে মাদকবিরোধী অভিযানে এমপি হানজালা, স্বামী-স্ত্রীসহ আটক ৩

মাদারীপুরের শিবচর উপজেলায় রাতে মাদকবিরোধী অভিযানে নেমেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত আব্দুল আলীসহ তিনজনকে হাতেনাতে আটক করেন হাজী শরীয়তুল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদ-উমেদপুর শাখার নেতাকর্মীরা। পরে সংসদ সদস্য নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

আটক ব্যক্তিরা হলেন— ওই এলাকার আরশেদ আলী শেখের ছেলে আব্দুল আলী (৬৩), তার স্ত্রী সাহিদা (৪৮) এবং আব্দুল হাসেমের ছেলে মো. ওয়াসিম আকন (৪০)।

স্থানীয়রা বলেন, শুধু বক্তব্য নয়, এমপি হানজালা নিজে অভিযানে অংশ নেওয়ায় মানুষ সাহস পাচ্ছে। এতে মাদককারবারিদের মধ্যে ভীতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও স্বস্তি ফিরে পাচ্ছে।

এ বিষয়ে এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। যুবসমাজকে বাঁচানোর জন্য অতীতেও আমরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে কাজ করেছি, এখনও করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “মাদককারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক। এখন থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!