AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গরু কিনতে গিয়ে অজ্ঞান পাটির খপ্পরে কৃষক, লাখ টাকা গায়েব



গরু কিনতে গিয়ে অজ্ঞান পাটির খপ্পরে কৃষক, লাখ টাকা গায়েব

কুষ্টিয়া থেকে মেহেরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক।

সোমবার (১৮ মে) সকালে মিরপুর-গাংনীর মাঝামাঝি কোন এক স্থানে এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কৃষক হানিফ শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়,সকালে গরু কেনার উদ্দেশ্যে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হানিফ শেখ। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হানিফ শেখের বড় ছেলে মাসুম বলেন,বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে আনা হয়। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

তবে এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!