বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আনোয়ারা উপজেলা শাখার কার্যকরী কমিটি ১৭ মে রবিবার গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সভা আনোয়ারা চাতরী চৌমহনীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সজল মিত্রের সভাপতিত্বে ডি এইচ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ সভাপতি জয়দেব বড়ুয়া প্রধান বক্তা বিপ্লব দাশ, বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব আনিস উদ্দীন।
জেলার নেতৃবৃন্দরা নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেন।কমিটিতে সজল মিত্রকে আহবায়ক ডি এইচ মনসুরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ন আহবায়ক আবছার উদ্দীন সিকদার, মন্টু মোহন নাথ, মো মহি উদ্দীন চৌধুরী , মণির চৌধুরী, তৈয়ব উদ্দীন, আশতোষ নাথ, রুপন গুপ্ত, দীলিপ দাশ, বাপ্পী দাশ মনজুরে আলা সনেট এবং জসীম উদ্দীনকে সদস্য করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, শান্তাই দত্ত,পিন্টু কান্তি মিত্র, সাইদুজ্জামান ও মোজাহিদুল ইসলাম সুমন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

