দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এই প্রথম নিজ জেলা মাগুরায় শুভাগমন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে কেন্দ্রিয় মহিলাদল নেত্রী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে এক বিশাল গণসংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপি, উপজেলা মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ১৫ মে শুক্রবার সকালে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রিয় নেত্রীকে বরণ করতে সকাল ১০ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত মাগুরার প্রবেশদ্বার ওয়াপদা বাজার মহাসড়ক ও কামারখালী গড়াই সেতুর প্রবেশদ্বারে শতশত নেতাকর্মীরা ব্যানার, ফেসটুন ও ফুলের ঢালাসহ রঙিন সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে থাকে।
বেলা ১১ টার দিকে নেত্রী কাঙ্খিত স্থানে পৌছামাত্রই দলীয় নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে তাকে বরণ করতে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।
এর পরপরই দলীয় নেতাকর্মীরা তাকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন গাড়ী বহরে করে শ্রীপুর উপজেলা সদরের বিজয় গণসংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে
গণসংবর্ধনা প্রদান উপলক্ষে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও নেতাকর্মীদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হয়ে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষ আমাকে যেভাবে ভালবাসা দেখিয়েছে তা কোনদিনও ভোলার নয়। এ ভালবাসা সারাজীবন ইতিহাস হয়ে থাকবে। মাগুরা-শ্রীপুর উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতা-কর্মীদেরকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

