AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার



রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) উপজেলার বড়ালু ও কর্ণগোপ দেবই এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপের পাশের ডোবায় নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁর পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

এদিকে, দেবই পাকা রাস্তার পাশে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে আছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মৃত নারীর পরিচয় শনাক্তকরণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!