নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যুৎকেন্দ্রটির ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবারের সময় বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা ক্যান্টিনে অবস্থান করছিলেন। এ সময় গ্যাস লাইন থেকে লিকেজের কারণে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা কয়েকজন দগ্ধ হন।
সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

