AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে র‍্যাবের অভিযানে অবৈধ সরকারি চাল জব্দ


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১০:৪১ পিএম, ১২ মে, ২০২৬

মাদারগঞ্জে র‍্যাবের অভিযানে অবৈধ সরকারি চাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জে কালোবাজারির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা ভিজিডি কার্ডের ৩০ কেজি ওজনের ৪৬ বস্তা চাল উদ্ধার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর গ্রামের ওসমান মণ্ডলের ছেলে সাজেল ও সাইফুল এবং হাটবাড়ী এলাকার জাফর মণ্ডলের ছেলে সরোয়ার হোসেন (পাজি) দীর্ঘদিন ধরে সরকারি চাল কেনাবেচা করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ এবং মাদারগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও’র নেতৃত্বে র‍্যাব সদস্যরা শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় সাজেলের গোডাউনে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ৪৬ বস্তা ভিজিডির চাল, যার মোট পরিমাণ ১ হাজার ৩৮০ কেজি, উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চাল ব্যবসায়ীরা পালিয়ে যান।

পরে উদ্ধারকৃত চাল মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, অভিযুক্ত সাজেল মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় বলেন, “তদন্তে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে র‍্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, সরকারি খাদ্যশস্য নিয়ে অনিয়ম ও কালোবাজারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!