AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার



ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অ্যাসরোটেক্স গ্রুপের একটি পোশাক কারখানার ভেতরে ঝুলন্ত অবস্থায় এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কর্মকর্তা সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইদ্রিস আলী (৪৩)। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বারৈভোগ এলাকায় অবস্থিত ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানার স্টোররুম থেকে মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ।

কারখানাটির সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন বলেন, সকাল দশটার দিকে ইদ্রিসের মরদেহটি দেখতে পান কারখানার একজন শ্রমিক। পরে পুলিশে খবর দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় সাতটায় ছুটির পর তার গাড়িতে করে বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তার সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে তাকে ছাড়াই গাড়ি ছেড়ে যায়। পরে আজ তার লাশ পাওয়া উদ্ধার করা হয়।ইদ্রিসের মরদেহটি যে স্টোররুমে মিলেছে সেটি নিয়ন্ত্রণেরও দায়িত্বে ছিলেন তিনিই। ওই ঘরটির লাইট বন্ধ ছিল, বলে জানান মনির।

নিহতের স্ত্রী হাফিজা আক্তার বলেন, বিকেলে ছুটি হবার পর সন্ধ্যায় তিনি কারখানার গাড়িতেই বাড়ি ফেরেন। সোমবার না ফেরায় তার মোবাইলে কল দিলেও রিসিভ করেননি। পরে বিষয়টি কারখানার কর্মকর্তাদের জানানো হয়। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়,ইদ্রিস কারখানাতে নেই।

নিহতের স্ত্রী আরো বলেন,আমরা পুলিশকে রাতেই অবগত করেছিলাম। সকালে শুনি স্টোররুমে তার লাশ পাওয়া গেছে। উনি নামাজ-কালাম পড়তেন, ভালো মেজাজের মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করবেন এমন কোনো কারণ নেই। আমাদের এ মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেবার কথাও জানান নিহতের স্ত্রী।

এদিকে,হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার‍‍` অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করছেন কারখানাটির শ্রমিকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের জন্য মৃত্যুর রহস্য জানা যাবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!