গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) এলাকার সাধারণ মানুষের মধ্যে এখন একটি প্রত্যাশার নাম সেলিমুজ্জামান সেলিম। স্থানীয় জনগণের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক।
মুকসুদপুর ও কাশিয়ানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও সামাজিক কর্মকাণ্ডে সেলিমুজ্জামান সেলিমের সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বিশ্বাস, তিনি মন্ত্রিসভায় স্থান পেলে গোপালগঞ্জ-১ আসনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং উন্নয়নমুখী নেতৃত্বের কারণে সেলিমুজ্জামান সেলিম বর্তমানে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এমন একজন প্রতিনিধিকে পেয়েছি, যিনি সবসময় মানুষের পাশে থাকেন। তাই আমরা চাই, তিনি মন্ত্রিসভায় স্থান পেয়ে দেশের বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সেলিমুজ্জামান সেলিমকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন পোস্ট ও মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা সরকার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
গোপালগঞ্জ-১ আসনের জনগণের এই প্রত্যাশা এখন রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

