AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় বন্ধুর হাতে যুবক খুন


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৫:১৩ পিএম, ১১ মে, ২০২৬

আশুলিয়ায় বন্ধুর হাতে যুবক খুন

ঢাকার সাভারের আশুলিয়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে)  সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার  রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বন্ধুর শাহাদাত তার বাড়িতে পারভেজকে ডেকে নেন। পরে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে শাহাদাত ধারণা অস্ত্র দিয়ে পারভেজকে মুখে ও মাথায় আঘাত করে।

এরপরে স্থানীয়রা পারভেজকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে কেপিসি বিশেষায়িত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয়রা রাতে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে ও মাথায় ধারণা অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ঘরকে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!