AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে পারভেজ সভাপতি, কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত



বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে পারভেজ সভাপতি, কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত

গোপালগঞ্জের বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃ হেদায়েত হোসেন পারভেজ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ চুন্নু মিয়া পান ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম মোল্লা পান ৩২ ভোট।

সহ-সভাপতি পদে আবুল কালাম ঢালী ৩৭ ভোট এবং মোঃ আব্দুল জব্বার মোড়ল ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান ৩৫ ভোট এবং মোঃ সাইফুল ইসলাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আঃ আহাদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে মোঃ হাসান মোল্লা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। সড়ক সম্পাদক পদে মোঃ ইসমাইল ৩৯ ভোট, মোঃ ওবায়দুর রহমান বাদল ৪২ ভোট এবং মোঃ নান্নু ফকির ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী সদস্য পদে বিউটি আক্তার চবু ঢালী ৩৫ ভোট, গফফার মোড়ল ৩৬ ভোট, মোঃ জাকারিয়া মিয়া ৩৪ ভোট এবং মোঃ মোতাচ্ছের শেখ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ হেদায়েত হোসেন পারভেজ বলেন, সমিতির সকল সদস্য আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে সঙ্গে নিয়ে বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক পরিবহন খাতকে আরও শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও সেবামুখী করতে কাজ করবো। মালিকদের ন্যায্য অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং পরিবহন সেবার মান উন্নয়নে আমরা একযোগে কাজ করবো।ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। সকলকে সঙ্গে নিয়েই সমিতির উন্নয়নে কাজ করতে চাই।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!