AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে সড়ক প্রকল্পের কাজ বন্ধ, অনিয়মের অভিযোগ



মুরাদনগরে সড়ক প্রকল্পের কাজ বন্ধ, অনিয়মের অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে পুরনো রড ব্যবহার ও বিভিন্ন অনিয়ম থাকায় কাজ বন্ধ করে দিলেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।

বুধবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার চান্দলা জিসি-সোনারামপুর সড়ক ভায়া মাধবপুর, জানঘর, ডালপা, হাটবলিবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে প্যালাওয়াল তৈরীর খুটিতে ত্রুটি থাকায় কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। পাশাপাশি ৩ দিনের মধ্যে কাজের চলমান সাইট হতে সকল ত্রুটিপূর্ন প্যালাওয়াল পোস্ট সম্পূর্নরূপে অপসারন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

জানা যায়, উপজেলার চান্দলা জিসি-সোনারামপুর সড়ক ভায়া মাধবপুর, জানঘর, ডালপা, হাটবলিবাড়ি সড়ক প্রশস্থকরণ ও শক্তিশালীকরন সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ পান এম. এস. ট্রেডার্স-চৌধুরী এন্টারপ্রাইজ (জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শুরু হওয়ার পর উক্ত এলাকায় পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। সেখানে তিনি কালভার্ট নির্মাণে প্যালাওয়াল তৈরীর খুটিতে বেশ অনিয়ম দেখতে পান।

তিনি পরীক্ষা করে দেখেন মজুদ করা প্যালাওয়াল পোস্ট এর ঢালাইয়ের মান অত্যন্ত নিম্নমানের এবং ঢালাইয়ের দৈর্ঘ্য অনুমোদিত প্রাক্কলন অপেক্ষা ৬-৭ ইঞ্চি করে কম। কিছু কিছু পোস্ট এ ৪ টি ১৬ মিমি রডের স্থলে ১ টি ১৬ মিমি নতুন রড ও ৩ টি সম্পূর্ন রিজেক্টেড পুরাতন রড ব্যাবহার করা হয়েছে যা ঠিকাচুক্তির জিসিসি ক্লস ৩৯.২ (a) অনুযায়ী করাপ্ট প্র্যাকটিস এর অন্তর্ভূক্ত।

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সরেজমিনে কাজ পরিদর্শনে গিয়ে প্যালাওয়াল তৈরীর খুটিতে ত্রুটি থাকায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে কাজের চলমান সাইট হতে সকল ত্রুটিপূর্ন প্যালাওয়াল পোস্ট সম্পূর্নরূপে অপসারন করে সাইটে সিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এনে ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক প্যালাওয়াল পোস্ট ঢালাইকরে নিয়ম মোতাবেক ড্রাইভকরনের ব্যাবস্থা গ্রহন এবং অবশিষ্ট কাজসমূহ অতিদ্রুত বাস্তবায়ন করার জন্য লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!