AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৫৮ পিএম, ৬ মে, ২০২৬

৪ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

দেশের চার জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একদিনে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই বোরো ধান কাটার কাজে মাঠে ছিলেন।

বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে এসব দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিরা রিপোর্ট পাঠিয়েছেন।


আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ 
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে পৃথক বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫), অনুকুল চন্দ্র মাহন্তসহ অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আরও ২ কৃষক গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া গ্রামে ও নিয়ামতপুরের রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে।

নিহতরা হলেন, মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকল চন্দ্র মাহন্ত ও পাশ্ববর্তী চাপাইনবয়াবগঞ্জ জেলার এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ।

সত্যতা নিশ্চিত মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন।

তাপস কর,ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের রাজাবাড়িয়া বাজারের পাশে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাশিদ ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে।

খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,আব্দুর রাশিদ পেশায় কৃষক। সে রাজাবাড়িয়া বাজারের পাশে ধান চাষ করেছিলেন। স্ত্রীকে নিয়ে আব্দুর রাশিদ ওই ধান কাটছিলেন।  তবে, এ ঘটনায় তার স্ত্রী অক্ষত আছে বলেও জানান তিনি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুলিয়ারহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় ইউসুফ আলী (৪০) বজ্রপাতে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. স্বর্ণা আহমেদ মৃত ঘোষণা করেন এবং বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

কুড়িগ্রাম প্রতিনিধি
এ ছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে ওবাইদুল ইসলাম নিহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!