AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ



গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক (৩২)-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও পৌর শাখা।

বুধবার (৬ মে) বিকাল ৪টায় শহীদ হারুণ পার্ক ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ হারুণ পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার শ্যামগঞ্জ বাজারে পরিকল্পিতভাবে মনিরুজ্জামান মানিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে, যা ন্যক্কারজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জিকু সরকার, আব্দুল বাতেন, আনোয়ার হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এসকে সোহেল, মহানগর উত্তর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাহালুল মুন্সী, সহ-ক্রিয়া সম্পাদক মিম তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ খান পাঠান সাব্বির, যুগ্ম আহ্বায়ক আবিদ হোসেন রাহাত ও আব্দুল আহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, বোকাইনগর ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ, টেকনিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি মিয়াদ, সাধারণ সম্পাদক শরীফ ভুঁইয়া প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!